মেহেরপুরের জেলা প্রশাসককে বিদায় সংবর্ধনা

আপলোড তারিখঃ 2020-07-05 ইং
মেহেরপুরের জেলা প্রশাসককে বিদায় সংবর্ধনা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি, মেহেরপুর পাবলিক লাইব্রেরি ও মেহেরপুর ক্লাবের উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসক মো. আতাউল গনিকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসককে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন বিদায়ী জেলা প্রশাসক মো. আতাউল গনি, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক পল্লব ভট্টাচার্য, হাসানুজ্জামান মালেক, অ্যাড. ইব্রাহিম শাহীন, জেলা শিল্পকলা একাডেমির বর্তমান সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ। এর পরে বিদায়ী জেলা প্রশাসককে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি, পাবলিক লাইব্রেরি ও মেহেরপুর ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)