কালীগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন!
- আপলোড তারিখঃ
৩০-০৬-২০২০
ইং
প্রতিবেদক, কালীগঞ্জ:
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহের কালীগঞ্জে চাচাতো ভাইদের লাঠির আঘাতে ভাই নিহত হয়েছেন। নিহত যুবকের নাম ওমর আলী (১৬)। সে উপজেলার কাস্টভাঙ্গা ইউনিয়নের মোল¬াডাঙ্গা গ্রামের শফিউদ্দিনের ছেলে। গতকাল সোমবার বিকেলে পারিবারিক বিরোধের জের ধরে নিহত ওমর আলীর চাচাতো ভাই আল-আমিন ও আল-মামুন তাঁকে এলোপাতাড়ি পিটান। এ সময় গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে যশোর হাসপাতালে ভর্তি করার পর রাত আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া নিহতের ঘটনাটি নিশ্চিত করেছেন।
কমেন্ট বক্স