কালীগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন!

আপলোড তারিখঃ 2020-06-30 ইং
কালীগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহের কালীগঞ্জে চাচাতো ভাইদের লাঠির আঘাতে ভাই নিহত হয়েছেন। নিহত যুবকের নাম ওমর আলী (১৬)। সে উপজেলার কাস্টভাঙ্গা ইউনিয়নের মোল¬াডাঙ্গা গ্রামের শফিউদ্দিনের ছেলে। গতকাল সোমবার বিকেলে পারিবারিক বিরোধের জের ধরে নিহত ওমর আলীর চাচাতো ভাই আল-আমিন ও আল-মামুন তাঁকে এলোপাতাড়ি পিটান। এ সময় গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে যশোর হাসপাতালে ভর্তি করার পর রাত আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া নিহতের ঘটনাটি নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)