চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা বৃদ্ধ আহত
- আপলোড তারিখঃ
২৮-০৬-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক বৃদ্ধ আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পথচারীরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। মাথায় আঘাত লেগে অচেতন থাকায় আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল সকালে কয়েকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শামীম কবির জানান, সকালে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বলে জানতে পেরেছি। এখনও তাঁর পরিচয় জানা যায়নি।
কমেন্ট বক্স