চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা বৃদ্ধ আহত

আপলোড তারিখঃ 2020-06-28 ইং
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা বৃদ্ধ আহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক বৃদ্ধ আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পথচারীরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। মাথায় আঘাত লেগে অচেতন থাকায় আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল সকালে কয়েকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শামীম কবির জানান, সকালে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বলে জানতে পেরেছি। এখনও তাঁর পরিচয় জানা যায়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)