মেহেরপুরে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত
- আপলোড তারিখঃ
২৭-০৬-২০২০
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলায় নতুন করে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তি মেহেরপুর শহরের লর্ড মার্কেটের রাজু ইলেকট্রিকের সত্ত্বাধিকারী। এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন। জেলা স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেরপুর শহরের লর্ড মার্কেটের মৃত বজলুল রহমানের ছেলে রাজু ইলেকট্রিকের সত্বাধিকারী মো. রাজু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মেহেরপুর সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন জানিয়েছেন, গতকাল শুক্রবার রাতে মেহেরপুর জেলার ১৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে পাওয়া গেছে। এর মধ্যে ১ জন করোনা পজেটিভ বলে নিশ্চিত করা হয়েছে। আক্রান্তের বাড়ি লকডাউন করা হচ্ছে। এছাড়াও পাশর্^বর্তী বাড়ির সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি। এ নিয়ে মেহেরপুর জেলায় ১ হাজার ৬৯৭ জনের মধ্যে ৬১টি পজেটিভ, এর মধ্যে ২৩ জন সুস্থ হয়েছে। মৃত্যুবরণ করেছেন ৫ জন।
কমেন্ট বক্স