মেহেরপুরে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত

আপলোড তারিখঃ 2020-06-27 ইং
মেহেরপুরে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলায় নতুন করে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তি মেহেরপুর শহরের লর্ড মার্কেটের রাজু ইলেকট্রিকের সত্ত্বাধিকারী। এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন। জেলা স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেরপুর শহরের লর্ড মার্কেটের মৃত বজলুল রহমানের ছেলে রাজু ইলেকট্রিকের সত্বাধিকারী মো. রাজু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মেহেরপুর সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন জানিয়েছেন, গতকাল শুক্রবার রাতে মেহেরপুর জেলার ১৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে পাওয়া গেছে। এর মধ্যে ১ জন করোনা পজেটিভ বলে নিশ্চিত করা হয়েছে। আক্রান্তের বাড়ি লকডাউন করা হচ্ছে। এছাড়াও পাশর্^বর্তী বাড়ির সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি। এ নিয়ে মেহেরপুর জেলায় ১ হাজার ৬৯৭ জনের মধ্যে ৬১টি পজেটিভ, এর মধ্যে ২৩ জন সুস্থ হয়েছে। মৃত্যুবরণ করেছেন ৫ জন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)