শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে পোল্ট্রি ফার্মের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৬-০৬-২০২০ ইং
ঝিনাইদহে পোল্ট্রি ফার্মের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লতাফত হোসেন (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত লতাফত হোসেন ওই গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, কৃষক লতাফত হোসেন সকালে মাঠে কাজ করার সময় নিকটস্থ জাহিদ হাসানের পোল্ট্রি খামারে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় পোল্ট্রির খামারে বিদ্যুতের সংযোগে জড়িয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত