শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীর স্বাস্থ্য ও প.প কর্মকর্তা করোনা থেকে সুস্থ হওয়ায় ফুলেল শুভেচ্ছা

  • আপলোড তারিখঃ ২৫-০৬-২০২০ ইং
গাংনীর স্বাস্থ্য ও প.প কর্মকর্তা করোনা থেকে সুস্থ হওয়ায় ফুলেল শুভেচ্ছা
মেহেরপুর অফিস: মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম রিয়াজুল আলম কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে কাজে যোগদান করার পর তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দিনের কার্যালয় থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মেহেরপুর জেলার সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন করোনজয়ী ডা. এম রিয়াজুল আলমকে ফুলেল শুভেচ্ছা দিয়ে তাঁকে স্বাগত জানান। এ সময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. কে এম ফয়সাল হাবিবসহ অন্যান্যরা সেখানে উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত