ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম রিয়াজুল আলম কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে কাজে যোগদান করার পর তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দিনের কার্যালয় থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মেহেরপুর জেলার সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন করোনজয়ী ডা. এম রিয়াজুল আলমকে ফুলেল শুভেচ্ছা দিয়ে তাঁকে স্বাগত জানান। এ সময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. কে এম ফয়সাল হাবিবসহ অন্যান্যরা সেখানে উপস্থিত ছিলেন।
