মেহেরপুর পৌর মেয়রের সড়ক সংস্কার কাজ পরিদর্শন
- আপলোড তারিখঃ
২২-০৬-২০২০
ইং
মেহেরপুর অফিস:
তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পে মেহেরপুর পৌরসভার বিভিন্ন সড়কের সংস্কার কাজ চলমান রয়েছে। গতকাল রোববার দুপুরে মেহেরপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের এশিয়ানেট মোড় থেকে ফৌজদারি পাড়া পর্যন্ত চলমান কাজ পরিদর্শন করেছেন পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন। এ সময় পৌর মেয়র বেশ কিছু সময় সেখানে অবস্থান করেন এবং কাজের মান পর্যবেক্ষণ ও চলমান কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় কাউন্সিলর আল মামুন, নুরুল আশরাফ রাজীব, আব্দুল্লাহ আল বাপ্পি, শাকিল রাব্বী ইভান, জেলা ট্রাক গ্রুপ মালিক সমিতির সদস্য ও ঠিকাদার তানভীর আহমেদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স