মেহেরপুর পৌর মেয়রের সড়ক সংস্কার কাজ পরিদর্শন

আপলোড তারিখঃ 2020-06-22 ইং
মেহেরপুর পৌর মেয়রের সড়ক সংস্কার কাজ পরিদর্শন ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পে মেহেরপুর পৌরসভার বিভিন্ন সড়কের সংস্কার কাজ চলমান রয়েছে। গতকাল রোববার দুপুরে মেহেরপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের এশিয়ানেট মোড় থেকে ফৌজদারি পাড়া পর্যন্ত চলমান কাজ পরিদর্শন করেছেন পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন। এ সময় পৌর মেয়র বেশ কিছু সময় সেখানে অবস্থান করেন এবং কাজের মান পর্যবেক্ষণ ও চলমান কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় কাউন্সিলর আল মামুন, নুরুল আশরাফ রাজীব, আব্দুল্লাহ আল বাপ্পি, শাকিল রাব্বী ইভান, জেলা ট্রাক গ্রুপ মালিক সমিতির সদস্য ও ঠিকাদার তানভীর আহমেদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)