আমঝুপিতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়
- আপলোড তারিখঃ
২১-০৬-২০২০
ইং
প্রতিবেদক, আমঝুপি:
সরকারি আইন অমান্য করে বিকেল চারটার পর ব্যবসাপ্রতিষ্ঠান খুলে রাখার দায়ে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ও চাঁদবিল বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ও চাঁদবিল বাজার এলাকায় এ আদালত বসানো হয়। এ সময় শ্রী শ্রী মা মাতৃ জুয়েলার্স, হক এন্টারপ্রাইজ (মার্সেল) ও আরও দুটি দোকানে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিদুল হক এবং মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান চালিয়ে সংক্রামক রোগ আইন ২০১৮ এর ২৫ ধারা লঙ্ঘনের কারণে ২৫ এর ২ ধারায় ৪ ব্যবসায়ীসহ মোট চার ব্যক্তির নিকট থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
কমেন্ট বক্স