আমঝুপিতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়

আপলোড তারিখঃ 2020-06-21 ইং
আমঝুপিতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায় ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আমঝুপি: সরকারি আইন অমান্য করে বিকেল চারটার পর ব্যবসাপ্রতিষ্ঠান খুলে রাখার দায়ে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ও চাঁদবিল বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ও চাঁদবিল বাজার এলাকায় এ আদালত বসানো হয়। এ সময় শ্রী শ্রী মা মাতৃ জুয়েলার্স, হক এন্টারপ্রাইজ (মার্সেল) ও আরও দুটি দোকানে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিদুল হক এবং মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান চালিয়ে সংক্রামক রোগ আইন ২০১৮ এর ২৫ ধারা লঙ্ঘনের কারণে ২৫ এর ২ ধারায় ৪ ব্যবসায়ীসহ মোট চার ব্যক্তির নিকট থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)