করোনা আক্রান্তদের জন্য নেটওয়ার্ক চুয়াডাঙ্গার উপহারসামগ্রী প্রদান
- আপলোড তারিখঃ
১৯-০৬-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক:
ফেসবুকভিত্তিক চুয়াডাঙ্গার সামাজিক সংগঠন ‘নেটওয়ার্ক চুয়াডাঙ্গা’-এর উদ্যোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্তদের জন্য উপহারসামগ্রী পুষ্টিকর ফলমূল পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে পুলিশ সুপার জাহিদুল ইসলামের মাধ্যমে আক্রান্তদের জন্য এ উপহারসামগ্রী প্রদান করা হয়। উপহারসামগ্রীর মধ্যে ছিল মাল্টা, আনারস, লিচু, কলা, আম, পেয়ারা, নাশপাতি ও লেবু। এ সময় নেটওয়ার্ক চুয়াডাঙ্গা সামাজিক সংগঠন পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফাহিম ফয়সাল মল্লিক, মো. সজল আহমেদ, সানজিদা ইসলাম নবান্ন, মাহমুদা আক্তার, মারিয়াম বিনতে জাহাঙ্গীর প্রমুখ।
কমেন্ট বক্স