করোনা আক্রান্তদের জন্য নেটওয়ার্ক চুয়াডাঙ্গার উপহারসামগ্রী প্রদান

আপলোড তারিখঃ 2020-06-19 ইং
করোনা আক্রান্তদের জন্য নেটওয়ার্ক চুয়াডাঙ্গার উপহারসামগ্রী প্রদান ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ফেসবুকভিত্তিক চুয়াডাঙ্গার সামাজিক সংগঠন ‘নেটওয়ার্ক চুয়াডাঙ্গা’-এর উদ্যোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্তদের জন্য উপহারসামগ্রী পুষ্টিকর ফলমূল পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে পুলিশ সুপার জাহিদুল ইসলামের মাধ্যমে আক্রান্তদের জন্য এ উপহারসামগ্রী প্রদান করা হয়। উপহারসামগ্রীর মধ্যে ছিল মাল্টা, আনারস, লিচু, কলা, আম, পেয়ারা, নাশপাতি ও লেবু। এ সময় নেটওয়ার্ক চুয়াডাঙ্গা সামাজিক সংগঠন পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফাহিম ফয়সাল মল্লিক, মো. সজল আহমেদ, সানজিদা ইসলাম নবান্ন, মাহমুদা আক্তার, মারিয়াম বিনতে জাহাঙ্গীর প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)