২২ লাখ টাকা, রুপাসহ দুই পাচারকারী আটক
- আপলোড তারিখঃ
১৮-০৬-২০২০
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ভেটেরিনারি কলেজের সামনে থেকে পাচারের সময় ৫ কেজি ৭ শ গ্রাম রুপা, ২২ লাখ টাকাসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার দুপুরে তাঁদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন মানিকগঞ্জ উপজেলার সিংগাইল উপজেলার গোবিন্দল গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে তোফাজ্জেল হোসেন (৪০) ও একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আমিনুল ইসলাম (২০)।
ঝিনাইদহ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, মেহেরপুর থেকে ঝিনাইদহ হয়ে রুপা ঢাকায় পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবির ইন্সপেক্টর নজরুল ইসলাম, এসআই আব্দুল আলিম, এসআই সেলিম রেজা, এএসআই আলিম ফোর্স নিয়ে হলিধানী এলাকার ভেটেরিনারি কলেজের সামনে চেকপোস্ট বসান। সন্দেহ হলে একটি মোটরসাইকেলের গতিরোধ করে ডিবি পুলিশ। মোটরসাইকেলের দুই আরোহীকে তল্লাশি করে এ সময় তাঁদের কাছ থেকে ৫ কেজি ৭ শ গ্রাম রুপা ও ২২ লাখ নগদ টাকা উদ্ধার করে।
কমেন্ট বক্স