২২ লাখ টাকা, রুপাসহ দুই পাচারকারী আটক

আপলোড তারিখঃ 2020-06-18 ইং
২২ লাখ টাকা, রুপাসহ দুই পাচারকারী আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ভেটেরিনারি কলেজের সামনে থেকে পাচারের সময় ৫ কেজি ৭ শ গ্রাম রুপা, ২২ লাখ টাকাসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার দুপুরে তাঁদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন মানিকগঞ্জ উপজেলার সিংগাইল উপজেলার গোবিন্দল গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে তোফাজ্জেল হোসেন (৪০) ও একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আমিনুল ইসলাম (২০)। ঝিনাইদহ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, মেহেরপুর থেকে ঝিনাইদহ হয়ে রুপা ঢাকায় পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবির ইন্সপেক্টর নজরুল ইসলাম, এসআই আব্দুল আলিম, এসআই সেলিম রেজা, এএসআই আলিম ফোর্স নিয়ে হলিধানী এলাকার ভেটেরিনারি কলেজের সামনে চেকপোস্ট বসান। সন্দেহ হলে একটি মোটরসাইকেলের গতিরোধ করে ডিবি পুলিশ। মোটরসাইকেলের দুই আরোহীকে তল্লাশি করে এ সময় তাঁদের কাছ থেকে ৫ কেজি ৭ শ গ্রাম রুপা ও ২২ লাখ নগদ টাকা উদ্ধার করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)