বিএনপি নেতা টিপু তরফদারের খাদ্যসামগ্রী বিতরণ
- আপলোড তারিখঃ
১৮-০৬-২০২০
ইং
জীবননগরে সাড়ে তিন হাজার পরিবার ও করোনা আক্রান্তদের মধ্যে
জীবননগর অফিস:
জীবননগর উপজেলায় করোনা রোগী ও লকডাউনে থাকা ব্যক্তিদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে বিঅ্যান্ডটির চেয়ারম্যান ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মোখলেচুর রহমার টিপু তরফদারের নিজস্ব উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় করোনাভাইরাসে আক্রান্ত ১৩জন এবং লকডাউনে থাকা ১৮জন অসহায় মানুষের মধ্যে ১৫ কেজি চাল, ৫ কেজি আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন চুন্নু, বিএনপির নেতা তানভির আহম্মেদ রাজিব, ঝণ্টু মেম্বার, মাসুদ, ইসরাফিল, হারুন, ইউনুস প্রমুখ।
এদিকে, গত মঙ্গলবারও বিঅ্যান্ডটির চেয়ারম্যান ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মোখলেচুর রহমার টিপু তরফদারের নিজস্ব উদ্যোগে জীবননগরে অসহায় ও দরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। জীবননগর উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত অসহায় দিনমজুর সাড়ে ৩ হাজার পরিবারের মধ্যে ১০ কেজি চাল ও ৫ কেজি আলু বিতরণ করেছেন। মোখলেচুর রহমান টিপু তরফদার নিজে উপস্থিত থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন চুন্নু, বিএনপি নেতা তানভির আহম্মেদ রাজিব, ঝণ্টু মেম্বার, মাসুদ, ইসরাফিল, হারুন, ইউনুস প্রমুখ।
কমেন্ট বক্স