বিএনপি নেতা টিপু তরফদারের খাদ্যসামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2020-06-18 ইং
বিএনপি নেতা টিপু তরফদারের খাদ্যসামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:
জীবননগরে সাড়ে তিন হাজার পরিবার ও করোনা আক্রান্তদের মধ্যে জীবননগর অফিস: জীবননগর উপজেলায় করোনা রোগী ও লকডাউনে থাকা ব্যক্তিদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে বিঅ্যান্ডটির চেয়ারম্যান ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মোখলেচুর রহমার টিপু তরফদারের নিজস্ব উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় করোনাভাইরাসে আক্রান্ত ১৩জন এবং লকডাউনে থাকা ১৮জন অসহায় মানুষের মধ্যে ১৫ কেজি চাল, ৫ কেজি আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন চুন্নু, বিএনপির নেতা তানভির আহম্মেদ রাজিব, ঝণ্টু মেম্বার, মাসুদ, ইসরাফিল, হারুন, ইউনুস প্রমুখ। এদিকে, গত মঙ্গলবারও বিঅ্যান্ডটির চেয়ারম্যান ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মোখলেচুর রহমার টিপু তরফদারের নিজস্ব উদ্যোগে জীবননগরে অসহায় ও দরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। জীবননগর উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত অসহায় দিনমজুর সাড়ে ৩ হাজার পরিবারের মধ্যে ১০ কেজি চাল ও ৫ কেজি আলু বিতরণ করেছেন। মোখলেচুর রহমান টিপু তরফদার নিজে উপস্থিত থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন চুন্নু, বিএনপি নেতা তানভির আহম্মেদ রাজিব, ঝণ্টু মেম্বার, মাসুদ, ইসরাফিল, হারুন, ইউনুস প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)