মুজিবনগরে ভ্রাম্যমাণ আদলতের জরিমানা
- আপলোড তারিখঃ
১৬-০৬-২০২০
ইং
মুজিবনগর অফিস:
মুজিবনগরের কেদারগঞ্জ বাজারে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ১২ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আইন ও বিধি-নিষেধ অমান্য করায় ১২ জনের কাছ থেকে সর্বমোট ৩ হাজার ১ শ টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল সোমবার দুপুরে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতটি মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার এলাকায় এই অভিযান চালায়। অপর দিকে, একই সময় ট্রাক্টর করে মাটি বহনের সময় কেদারগঞ্জ বাজারের রাস্তায় মাটি ফেলে অপিরিস্কার ও সড়কটি পথচারীদের জন্য ঝুঁকিপূর্ণ করে তোলার অপরাধে গাড়ির ড্রাইভার গৌরীনগর গ্রামের রেজাউল হোসেনের ছেলে সানোয়ার হোসেনকে ১ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত এবং রাস্তার সকল মাটি পরিস্কার করারও নির্দেশ দেওয়া হয়।
কমেন্ট বক্স