মুজিবনগরে ভ্রাম্যমাণ আদলতের জরিমানা

আপলোড তারিখঃ 2020-06-16 ইং
মুজিবনগরে ভ্রাম্যমাণ আদলতের জরিমানা ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: মুজিবনগরের কেদারগঞ্জ বাজারে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ১২ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আইন ও বিধি-নিষেধ অমান্য করায় ১২ জনের কাছ থেকে সর্বমোট ৩ হাজার ১ শ টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল সোমবার দুপুরে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতটি মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার এলাকায় এই অভিযান চালায়। অপর দিকে, একই সময় ট্রাক্টর করে মাটি বহনের সময় কেদারগঞ্জ বাজারের রাস্তায় মাটি ফেলে অপিরিস্কার ও সড়কটি পথচারীদের জন্য ঝুঁকিপূর্ণ করে তোলার অপরাধে গাড়ির ড্রাইভার গৌরীনগর গ্রামের রেজাউল হোসেনের ছেলে সানোয়ার হোসেনকে ১ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত এবং রাস্তার সকল মাটি পরিস্কার করারও নির্দেশ দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)