মেহেরপুরে সরকারি নির্দেশ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
- আপলোড তারিখঃ
১৬-০৬-২০২০
ইং
মেহেরপুর অফিস:
সরকারি নির্দেশ অমান্য করে বিকেল ৪ টার পর দোকান খোলা রাখা এবং স্বাস্থ্যবিধি না মেনে বাইরে চলাচল করায় মেহেরপুরের ২ ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকসহ ৬ জনের নিকট থেকে ১ হাজার ৮ শ টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে এ ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাস গুপ্ত’র নেতৃত্বে মেহেরপুর শহরের বড় বাজার, কাথুলী রোড ও হোটেল বাজারে বিকাল ৪ টার পর দোকান খোলা রাখার দায়ে ২ দোকানদারকে দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ধারায় ১ হাজার ৫ শ টাকা জরিমানা করা হয়। এদিকে একই দিনে স্বাস্থ্যবিধি না মেনে বাইরে চলাচল করায় সংক্রামক রোগ আইন ২০১৮ এর ২৫ (খ) ধারায় ৬ জনের নিকট থেকে ৩ শ টাকা অর্থদণ্ড করা হয়।
কমেন্ট বক্স