মেহেরপুরে সরকারি নির্দেশ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আপলোড তারিখঃ 2020-06-16 ইং
মেহেরপুরে সরকারি নির্দেশ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: সরকারি নির্দেশ অমান্য করে বিকেল ৪ টার পর দোকান খোলা রাখা এবং স্বাস্থ্যবিধি না মেনে বাইরে চলাচল করায় মেহেরপুরের ২ ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকসহ ৬ জনের নিকট থেকে ১ হাজার ৮ শ টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে এ ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাস গুপ্ত’র নেতৃত্বে মেহেরপুর শহরের বড় বাজার, কাথুলী রোড ও হোটেল বাজারে বিকাল ৪ টার পর দোকান খোলা রাখার দায়ে ২ দোকানদারকে দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ধারায় ১ হাজার ৫ শ টাকা জরিমানা করা হয়। এদিকে একই দিনে স্বাস্থ্যবিধি না মেনে বাইরে চলাচল করায় সংক্রামক রোগ আইন ২০১৮ এর ২৫ (খ) ধারায় ৬ জনের নিকট থেকে ৩ শ টাকা অর্থদণ্ড করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)