জীবননগরে মসজিদের দান বাক্সের তালা ভেঙে টাকা চুরি!
- আপলোড তারিখঃ
১৩-০৬-২০২০
ইং
জীবননগর অফিস:
জীবননগরে মসজিদের দান বাক্সের তালা ভেঙে নগদ ২২ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার ভোররাতে জীবননগর উপজেলা সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে। হরিহরনগর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আনসার আলী বলেন, শুক্রবার ফজরের সময় মসজিদে নামাজ পড়তে গেলে মসজিদের মুয়াজ্জিন বলেন, মসজিদের দান বাক্সের তালা ভেঙে টাকা চুরি হয়ে গেছে। দান বাক্সের মধ্যে ২২ হাজার টাকা ছিল মসজিদের উন্নয়নমূলক কাজের জন্য। এ বিষয়ে জীবননগর থানায় একটি অভিযোগ করার প্রস্তুতি চলছিল।
কমেন্ট বক্স