জীবননগরে মসজিদের দান বাক্সের তালা ভেঙে টাকা চুরি!

আপলোড তারিখঃ 2020-06-13 ইং
জীবননগরে মসজিদের দান বাক্সের তালা ভেঙে টাকা চুরি! ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে মসজিদের দান বাক্সের তালা ভেঙে নগদ ২২ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার ভোররাতে জীবননগর উপজেলা সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে। হরিহরনগর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আনসার আলী বলেন, শুক্রবার ফজরের সময় মসজিদে নামাজ পড়তে গেলে মসজিদের মুয়াজ্জিন বলেন, মসজিদের দান বাক্সের তালা ভেঙে টাকা চুরি হয়ে গেছে। দান বাক্সের মধ্যে ২২ হাজার টাকা ছিল মসজিদের উন্নয়নমূলক কাজের জন্য। এ বিষয়ে জীবননগর থানায় একটি অভিযোগ করার প্রস্তুতি চলছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)