শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে তিন ওষুধ ব্যবসায়ীকে জরিমানা

  • আপলোড তারিখঃ ১২-০৬-২০২০ ইং
মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে তিন ওষুধ ব্যবসায়ীকে জরিমানা
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর শহরের কাথুলী সড়কে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে তিন ব্যবসায়ীর নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে এ ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিদুল হকের নেতৃত্বে মেহেরপুর কাথুলী সড়কে তিনটি ওষুধের দোকানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ড্রাগস অ্যাক্ট, ১৯৪০ অনুসারে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের জন্য ৩ ব্যবসায়ীর নিকট থেকে ৫ হাজার ৫ শ টাকা জরিমানা ও কঠোরভাবে সতর্ক করা হয়।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত