ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর শহরের কাথুলী সড়কে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে তিন ব্যবসায়ীর নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে এ ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিদুল হকের নেতৃত্বে মেহেরপুর কাথুলী সড়কে তিনটি ওষুধের দোকানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ড্রাগস অ্যাক্ট, ১৯৪০ অনুসারে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের জন্য ৩ ব্যবসায়ীর নিকট থেকে ৫ হাজার ৫ শ টাকা জরিমানা ও কঠোরভাবে সতর্ক করা হয়।
