জীবননগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জাবের আটক
- আপলোড তারিখঃ
০৯-০৬-২০২০
ইং
জীবননগর অফিস:
জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নির্দেশে জীবননগর থানার এসআই আমির হোসেন, এএসআই আরিফ ও এএসআই ইসলাম ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর পৌর শহরের নতুন তেঁতুলিয়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে জীবননগর উপজেলার বাঁকা পূর্বপাড়ার মৃত হাউস উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী জাবের আলীকে (৩৫) ৬০ পিস ইয়াবাসহ আটক করেন তাঁরা। এ ব্যাপারে জীবননগর থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
কমেন্ট বক্স