জীবননগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জাবের আটক

আপলোড তারিখঃ 2020-06-09 ইং
জীবননগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জাবের আটক ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নির্দেশে জীবননগর থানার এসআই আমির হোসেন, এএসআই আরিফ ও এএসআই ইসলাম ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর পৌর শহরের নতুন তেঁতুলিয়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে জীবননগর উপজেলার বাঁকা পূর্বপাড়ার মৃত হাউস উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী জাবের আলীকে (৩৫) ৬০ পিস ইয়াবাসহ আটক করেন তাঁরা। এ ব্যাপারে জীবননগর থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)