শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা আ.লীগের কার্যালয়ের নবনির্মিত ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন করলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ০৫-০৬-২০২০ ইং
চুয়াডাঙ্গা জেলা আ.লীগের কার্যালয়ের নবনির্মিত ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন করলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের নবনির্মিত ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাতটার দিকে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এ ছাদ ঢাইলাই কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন এমপি ছেলুন জোয়ার্দ্দারের সহোদর মোজাহারুল ইসলাম জোয়ার্দ্দার (ন মিঞা), চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু, যুব ও ক্রীড়া সম্পাদক আরশাদ উদ্দিন আহমেদ চন্দন, ত্রাণ সম্পাদক এ নাসির জোয়ার্দ্দার, কোষাধ্যক্ষ আলী রেজা সজল, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক প্রমুখ।


কমেন্ট বক্স