ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের নবনির্মিত ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাতটার দিকে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এ ছাদ ঢাইলাই কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন এমপি ছেলুন জোয়ার্দ্দারের সহোদর মোজাহারুল ইসলাম জোয়ার্দ্দার (ন মিঞা), চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু, যুব ও ক্রীড়া সম্পাদক আরশাদ উদ্দিন আহমেদ চন্দন, ত্রাণ সম্পাদক এ নাসির জোয়ার্দ্দার, কোষাধ্যক্ষ আলী রেজা সজল, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক প্রমুখ।
