মেহেরপুরে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ট্রাফিক পুলিশের প্রচারণা
- আপলোড তারিখঃ
০৩-০৬-২০২০
ইং
মেহেরপুর অফিস:
করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মেহেরপুর ট্রাফিক পুলিশের উদ্যোগে প্রচারণা চালানো হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে টিআই ইসমাইল হোসেনের নির্দেশনায় পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু করে শহরের হোটেল বাজার পর্যন্ত এ প্রচারাভিযান চালানো হয়। টিআই ইসমাইল হোসেন বলেন, ‘করোনা মোকাবিলায় যেসব যাত্রীবাহী বাস, ইজিবাইক, রিকশাসহ অন্য যানবাহন স্বাস্থ্যবিধি মানছে কি না, সেদিকে আমরা লক্ষ রাখছি। এ ছাড়া কেউ যেন মাস্ক ছাড়া বাইরে না আসে, তার জন্য আমরা প্রতিনিয়ত রাস্তায় নেমে মানুষকে সচেতন করছি।’ এ সময় উপস্থিত ছিলেন এসআই জালাল উদ্দিন, এটিএস আই মফিজুল ইসলামসহ পুলিশ সদস্যরা।
কমেন্ট বক্স