মেহেরপুরে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ট্রাফিক পুলিশের প্রচারণা

আপলোড তারিখঃ 2020-06-03 ইং
মেহেরপুরে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ট্রাফিক পুলিশের প্রচারণা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মেহেরপুর ট্রাফিক পুলিশের উদ্যোগে প্রচারণা চালানো হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে টিআই ইসমাইল হোসেনের নির্দেশনায় পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু করে শহরের হোটেল বাজার পর্যন্ত এ প্রচারাভিযান চালানো হয়। টিআই ইসমাইল হোসেন বলেন, ‘করোনা মোকাবিলায় যেসব যাত্রীবাহী বাস, ইজিবাইক, রিকশাসহ অন্য যানবাহন স্বাস্থ্যবিধি মানছে কি না, সেদিকে আমরা লক্ষ রাখছি। এ ছাড়া কেউ যেন মাস্ক ছাড়া বাইরে না আসে, তার জন্য আমরা প্রতিনিয়ত রাস্তায় নেমে মানুষকে সচেতন করছি।’ এ সময় উপস্থিত ছিলেন এসআই জালাল উদ্দিন, এটিএস আই মফিজুল ইসলামসহ পুলিশ সদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)