কার্পাসডাঙ্গা ও কুড়ুলগাছিতে সেনাবাহিনীর নগদ অর্থ ও ত্রাণ বিতরণ
- আপলোড তারিখঃ
১৫-০৫-২০২০
ইং
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ও কুড়ুলগাছিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের মধ্যে সেনাবাহিনীর সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। নগদ অর্থ ও খাদ্যসামগ্রী করোনাভাইরাস সংক্রমণের প্রতিরোধমূলক সব নির্দেশনা ও দূরত্ব বজায় রেখে বিতরণ করা হয়েছে। যশোর সেনানিবাসের ১৯ ইস্টবেঙ্গল ৫৫ ডিভিশনের ক্যাপ্টেন ইমরানের নেতৃত্বে সেনাবাহিনী সদস্যরা করোনাভাইরাসের কারণে সংকটময় মুহূর্তে খেটে খাওয়া মানুষের মধ্যে এ ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করেন। এ সময় ক্যাপ্টেন ইমরান বলেন, করোনাভাইরাসের কারণে কর্মহীনদের মধ্যে ত্রাণ বিতরণ করার জন্য সবার এগিয়ে আসা উচিত। করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী সংকটময় মুহূর্তে দেশ ও জনগণের পাশে ছিল এবং থাকবে। তিনি আরও জানান, সেনাবাহিনী এ খাদ্য-সহায়তা কর্মসূচি অব্যাহত থাকবে।
কমেন্ট বক্স