কার্পাসডাঙ্গা ও কুড়ুলগাছিতে সেনাবাহিনীর নগদ অর্থ ও ত্রাণ বিতরণ

আপলোড তারিখঃ 2020-05-15 ইং
কার্পাসডাঙ্গা ও কুড়ুলগাছিতে সেনাবাহিনীর নগদ অর্থ ও ত্রাণ বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ও কুড়ুলগাছিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের মধ্যে সেনাবাহিনীর সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। নগদ অর্থ ও খাদ্যসামগ্রী করোনাভাইরাস সংক্রমণের প্রতিরোধমূলক সব নির্দেশনা ও দূরত্ব বজায় রেখে বিতরণ করা হয়েছে। যশোর সেনানিবাসের ১৯ ইস্টবেঙ্গল ৫৫ ডিভিশনের ক্যাপ্টেন ইমরানের নেতৃত্বে সেনাবাহিনী সদস্যরা করোনাভাইরাসের কারণে সংকটময় মুহূর্তে খেটে খাওয়া মানুষের মধ্যে এ ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করেন। এ সময় ক্যাপ্টেন ইমরান বলেন, করোনাভাইরাসের কারণে কর্মহীনদের মধ্যে ত্রাণ বিতরণ করার জন্য সবার এগিয়ে আসা উচিত। করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী সংকটময় মুহূর্তে দেশ ও জনগণের পাশে ছিল এবং থাকবে। তিনি আরও জানান, সেনাবাহিনী এ খাদ্য-সহায়তা কর্মসূচি অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)