ঝিনাইদহের হলিধানীতে পাখিভ্যান চোর আটক
- আপলোড তারিখঃ
০২-০৫-২০২০
ইং
প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বাজারে পাখিভ্যান চোর চক্রের সদস্য জনতার হাতে আটক হয়েছেন। শুক্রবার (১ মে) সকালে হলিধানী বাজারে অসহায় দরিদ্র ভ্যানচালক স্বপন আলী কাঁচাবাজারে ভ্যান রেখে বাজার করতে গেলে সুযোগ বুঝে চোর ভ্যানের তালা খুলে পালিয়ে যাওয়ার সময় ভ্যানের মালিক স্বপন তাঁকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময়ে তাঁর সঙ্গে থাকা পবহাটির নজরুল, বিষয়খালির এনামুল ও নারিকেলবাড়িয়ার হান্নান পালিয়ে যান। খবর শুনে কাতলামারি পুলিশ ফাঁড়ির পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। আটক চোর ঝিনাইদহ পৌরসভার বড় খাজুরা গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে নাজমুল (২৯)। সে এ পর্যন্ত হলিধানী থেকে ৮টি পাখিভ্যান, ৫টি বাইসাইকেল চুরি করেছে। চুরি করা ভ্যাননগর বাথান রফিকুল মিস্ত্রীর কাছে বিক্রি করেছেন বলে তিনি স্বীকার করেন। এ ব্যাপারে কাতলামারি পুলিশ ফাাঁড়ির ইনচার্জ মো. আনিছুর রহমান জানান, ‘আটক চোর চুরির সময় জনতার হাতে ধরা পড়েন। খবর পেয়ে আমরা এসে তাঁকে উদ্ধার করে জেলহাজতে প্রেরণের লক্ষে থানায় হস্তান্তর করেছি।’
কমেন্ট বক্স