ঝিনাইদহের হলিধানীতে পাখিভ্যান চোর আটক

আপলোড তারিখঃ 2020-05-02 ইং
ঝিনাইদহের হলিধানীতে পাখিভ্যান চোর আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বাজারে পাখিভ্যান চোর চক্রের সদস্য জনতার হাতে আটক হয়েছেন। শুক্রবার (১ মে) সকালে হলিধানী বাজারে অসহায় দরিদ্র ভ্যানচালক স্বপন আলী কাঁচাবাজারে ভ্যান রেখে বাজার করতে গেলে সুযোগ বুঝে চোর ভ্যানের তালা খুলে পালিয়ে যাওয়ার সময় ভ্যানের মালিক স্বপন তাঁকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময়ে তাঁর সঙ্গে থাকা পবহাটির নজরুল, বিষয়খালির এনামুল ও নারিকেলবাড়িয়ার হান্নান পালিয়ে যান। খবর শুনে কাতলামারি পুলিশ ফাঁড়ির পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। আটক চোর ঝিনাইদহ পৌরসভার বড় খাজুরা গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে নাজমুল (২৯)। সে এ পর্যন্ত হলিধানী থেকে ৮টি পাখিভ্যান, ৫টি বাইসাইকেল চুরি করেছে। চুরি করা ভ্যাননগর বাথান রফিকুল মিস্ত্রীর কাছে বিক্রি করেছেন বলে তিনি স্বীকার করেন। এ ব্যাপারে কাতলামারি পুলিশ ফাাঁড়ির ইনচার্জ মো. আনিছুর রহমান জানান, ‘আটক চোর চুরির সময় জনতার হাতে ধরা পড়েন। খবর পেয়ে আমরা এসে তাঁকে উদ্ধার করে জেলহাজতে প্রেরণের লক্ষে থানায় হস্তান্তর করেছি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)