পুনঃপরীক্ষায় মেহেরপুরের ১৯ জনের মধ্যে ১৮ জন করোনামুক্ত
- আপলোড তারিখঃ
০১-০৫-২০২০
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ মোট ১৮ জন করোনাভাইরাসমুক্ত হলেও একজনের করোনাভাইরাস পজেটিভ রিপোর্ট এসেছে। বৃহস্পতিবার রাতে আইইডিসিআর থেকে এ রিপোর্ট দেওয়া হয়। গত মঙ্গলবার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মোট ১৯ জনের করোনাভাইরাস পজেটিভ রিপোর্ট দেওয়া হয়েছিল। পরে ওই ১৯ জনের পুনঃপরীক্ষার জন্য ঢাকা আইইডিসিআর সোয়াব (নাক ও গলার কফ) এ পাঠানো হয়। পুনঃপরীক্ষার জন্য পাঠানো ওই ১৯ জনের মধ্যে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ১৮ জনের নেগেটিভ রিপোর্ট আসলেও মেহেরপুর সদর উপজেলার একজনের করোনাভাইরাস পজেটিভ রিপোর্ট আসে। করোনাভাইরাস আক্রান্ত ওই রোগীর বয়স আনুমানিক ৩০ বছর। মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন জানান, ঢাকার পাঠানো রিপোর্ট অনুযায়ী ১৯ জনের মধ্যে ১৮ জন করোনামুক্ত।
কমেন্ট বক্স