পুনঃপরীক্ষায় মেহেরপুরের ১৯ জনের মধ্যে ১৮ জন করোনামুক্ত

আপলোড তারিখঃ 2020-05-01 ইং
পুনঃপরীক্ষায় মেহেরপুরের ১৯ জনের মধ্যে ১৮ জন করোনামুক্ত ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ মোট ১৮ জন করোনাভাইরাসমুক্ত হলেও একজনের করোনাভাইরাস পজেটিভ রিপোর্ট এসেছে। বৃহস্পতিবার রাতে আইইডিসিআর থেকে এ রিপোর্ট দেওয়া হয়। গত মঙ্গলবার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মোট ১৯ জনের করোনাভাইরাস পজেটিভ রিপোর্ট দেওয়া হয়েছিল। পরে ওই ১৯ জনের পুনঃপরীক্ষার জন্য ঢাকা আইইডিসিআর সোয়াব (নাক ও গলার কফ) এ পাঠানো হয়। পুনঃপরীক্ষার জন্য পাঠানো ওই ১৯ জনের মধ্যে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ১৮ জনের নেগেটিভ রিপোর্ট আসলেও মেহেরপুর সদর উপজেলার একজনের করোনাভাইরাস পজেটিভ রিপোর্ট আসে। করোনাভাইরাস আক্রান্ত ওই রোগীর বয়স আনুমানিক ৩০ বছর। মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন জানান, ঢাকার পাঠানো রিপোর্ট অনুযায়ী ১৯ জনের মধ্যে ১৮ জন করোনামুক্ত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)