মহেশপুর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক করোনা আক্রান্ত
- আপলোড তারিখঃ
২৭-০৪-২০২০
ইং
প্রতিবেদক, মহেশপুর:
ঝিনাইদহের মহেশপুর হাসপাতালের অ্যাম্বুলেন্সচালক ফারুক হোসেনের (৪২) শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফারুক হোসেন ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম মাস্টারের ভাইপো ও জুলফিকার হোসেন জুলুর ছেলে। তাঁর গ্রামের বাড়ি মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামে। মহেশপুর হাসপাতালের ডা. নেওয়াজ আকবর ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ফারুক হোসেনের স্ত্রী দুই পুত্র ও ছোট ভাইকে নিয়ে হাসপাতাল গেটের পাশে নিজ বাসভবনে বসবাস করতেন। তাঁকে তাঁর পরিবার থেকে আলাদা রাখা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে মহেশপুর হাসপাতালের মেইলে এ রির্পোট আসার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কমেন্ট বক্স