মহেশপুর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক করোনা আক্রান্ত

আপলোড তারিখঃ 2020-04-27 ইং
মহেশপুর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক করোনা আক্রান্ত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মহেশপুর: ঝিনাইদহের মহেশপুর হাসপাতালের অ্যাম্বুলেন্সচালক ফারুক হোসেনের (৪২) শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফারুক হোসেন ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম মাস্টারের ভাইপো ও জুলফিকার হোসেন জুলুর ছেলে। তাঁর গ্রামের বাড়ি মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামে। মহেশপুর হাসপাতালের ডা. নেওয়াজ আকবর ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ফারুক হোসেনের স্ত্রী দুই পুত্র ও ছোট ভাইকে নিয়ে হাসপাতাল গেটের পাশে নিজ বাসভবনে বসবাস করতেন। তাঁকে তাঁর পরিবার থেকে আলাদা রাখা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে মহেশপুর হাসপাতালের মেইলে এ রির্পোট আসার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)