দর্শনায় প্রায় ২০ কেজি ভারতীয় পেঁয়াজের বীজ উদ্ধার
- আপলোড তারিখঃ
২৩-০৪-২০২০
ইং
সমীকরণ প্রতিবেদন:
দর্শনা থানার চাকুলিয়া মাঠ থেকে ১৯ কেজি ৫ শ গ্রাম ভারতীয় পেঁয়াজের বীজ উদ্ধার করেছে বিজিবি। বুধবার (২২ এপ্রিল) সকাল আটটার দিকে এ পেঁয়াজের বীজ উদ্ধার করা হয়। জানা যায়, আরআইবি সদস্যের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. মোশারফ হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত চাকুলিয়া গ্রামের মাঠ থেকে ১৯ কেজি ৫ শ ভারতীয় পেঁয়াজের বীজ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ২৯ হাজার ২৫০ টাকা। উদ্ধার হওয়া পেঁয়াজের বীজ দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।
কমেন্ট বক্স