দর্শনায় প্রায় ২০ কেজি ভারতীয় পেঁয়াজের বীজ উদ্ধার

আপলোড তারিখঃ 2020-04-23 ইং
দর্শনায় প্রায় ২০ কেজি ভারতীয় পেঁয়াজের বীজ উদ্ধার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: দর্শনা থানার চাকুলিয়া মাঠ থেকে ১৯ কেজি ৫ শ গ্রাম ভারতীয় পেঁয়াজের বীজ উদ্ধার করেছে বিজিবি। বুধবার (২২ এপ্রিল) সকাল আটটার দিকে এ পেঁয়াজের বীজ উদ্ধার করা হয়। জানা যায়, আরআইবি সদস্যের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. মোশারফ হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত চাকুলিয়া গ্রামের মাঠ থেকে ১৯ কেজি ৫ শ ভারতীয় পেঁয়াজের বীজ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ২৯ হাজার ২৫০ টাকা। উদ্ধার হওয়া পেঁয়াজের বীজ দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)