সাধুহাটি ইউনিয়নে কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ
- আপলোড তারিখঃ
২২-০৪-২০২০
ইং
প্রতিবেদক, ডাকবাংলা:
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে ঝিনাইদহ সদর উপজেলা প্রশাসন। এ ধারাবাহিকতায় মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার সাধুহাটি ইউনিয়নে নিম্ন আয়ের কর্মহীন অসহায় ৪ শ মানুষের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন প্রকল্প কর্মকর্তা রিয়াজ উদ্দীন এবং সহকারী প্রোগ্রামার মিহির মিত্র, সাধুহাটি ওয়ার্ড মেম্বার মতিয়ার রহমান, মাগুরাপাড়া ওয়ার্ড মেম্বার মুরসালিনসহ পোতাহাটি ওয়ার্ড মেম্বার আনারুল খাঁ প্রমুখ। তারা কর্মহীন প্রত্যেকটি অসহায় পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।
কমেন্ট বক্স