সাধুহাটি ইউনিয়নে কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2020-04-22 ইং
সাধুহাটি ইউনিয়নে কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ডাকবাংলা: প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে ঝিনাইদহ সদর উপজেলা প্রশাসন। এ ধারাবাহিকতায় মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার সাধুহাটি ইউনিয়নে নিম্ন আয়ের কর্মহীন অসহায় ৪ শ মানুষের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন প্রকল্প কর্মকর্তা রিয়াজ উদ্দীন এবং সহকারী প্রোগ্রামার মিহির মিত্র, সাধুহাটি ওয়ার্ড মেম্বার মতিয়ার রহমান, মাগুরাপাড়া ওয়ার্ড মেম্বার মুরসালিনসহ পোতাহাটি ওয়ার্ড মেম্বার আনারুল খাঁ প্রমুখ। তারা কর্মহীন প্রত্যেকটি অসহায় পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)