মুজিবনগরে টিসিবির মাধ্যমে খাদ্যসামগ্রী বিক্রয়
- আপলোড তারিখঃ
০৯-০৪-২০২০
ইং
মুজিবনগর অফিস:
দেশে চলমান করোনা পরিস্থিতিতে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে মেহেরপুরের মুজিবনগরে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর মাধ্যমে খাদ্যসামগ্রী বিক্রয় করা হয়েছে। গতকাল বুধবার বিকেল থেকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৮০ টাকা লিটার তেল, ৫০ টাকা কেজি মসুর ডাল এবং ৫০ টাকা কেজি চিনি ক্রয় করতে এলাকার মানুষ সেখানে সমবেত হন। সামাজিক দূরত্ব বজায় রেখে নিয়ম মেনে ক্রেতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে টিসিবির পণ্যসামগ্রী ক্রয় করেন। এর আগে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উসমান গনি বিক্রয় কাজের উদ্বোধন করেন। এ সময় টিসিবির সাইদ আনোয়ার সেখানে উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স