মুজিবনগরে টিসিবির মাধ্যমে খাদ্যসামগ্রী বিক্রয়

আপলোড তারিখঃ 2020-04-09 ইং
মুজিবনগরে টিসিবির মাধ্যমে খাদ্যসামগ্রী বিক্রয় ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: দেশে চলমান করোনা পরিস্থিতিতে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে মেহেরপুরের মুজিবনগরে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর মাধ্যমে খাদ্যসামগ্রী বিক্রয় করা হয়েছে। গতকাল বুধবার বিকেল থেকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৮০ টাকা লিটার তেল, ৫০ টাকা কেজি মসুর ডাল এবং ৫০ টাকা কেজি চিনি ক্রয় করতে এলাকার মানুষ সেখানে সমবেত হন। সামাজিক দূরত্ব বজায় রেখে নিয়ম মেনে ক্রেতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে টিসিবির পণ্যসামগ্রী ক্রয় করেন। এর আগে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উসমান গনি বিক্রয় কাজের উদ্বোধন করেন। এ সময় টিসিবির সাইদ আনোয়ার সেখানে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)