কালীগঞ্জে ২০ স্থানে হাত ধোয়ার ব্যবস্থা করলেন এমপি আনার
- আপলোড তারিখঃ
২৪-০৩-২০২০
ইং
রিয়াজ উদ্দীন, কালীগঞ্জ:
করোনাভাইরাস সচেতনতায় ঝিনাইদহের কালীগঞ্জ পৌর শহরের গুরুত্বপূর্ণ ২০টি স্থানে হাত ধোয়ার বেসিন উদ্বোধন করেছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল আজীম আনার। গতকাল সোমবার দুপুরে পৌরসভার মেয়র আশরাফুল আলমের উদ্যোগে কালীগঞ্জ পৌর শহরের মেইন বাসটার্মিনাল, জনতা ব্যাংকের মোড়, নিমতলা বাসটার্মিনালসহ গুরুত্বপূর্ণ ২০টি পয়েন্টে এ ব্যবস্থা করা হয়েছে। রাখা হয়েছে পানি ও সাবান। পথচারীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতেই এমন ব্যবস্থা নিয়েছেন পৌর মেয়র আশরাফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, পৌর যুবলীগের সদস্য ফরহাদ হোসেন, শ্রমিক নেতা টিপু সুলতান, যুবলীগের নেতা সাইফুল ইসলামসহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ।
কমেন্ট বক্স