কালীগঞ্জে ২০ স্থানে হাত ধোয়ার ব্যবস্থা করলেন এমপি আনার

আপলোড তারিখঃ 2020-03-24 ইং
কালীগঞ্জে ২০ স্থানে হাত ধোয়ার ব্যবস্থা করলেন এমপি আনার ছবির ক্যাপশন:
রিয়াজ উদ্দীন, কালীগঞ্জ: করোনাভাইরাস সচেতনতায় ঝিনাইদহের কালীগঞ্জ পৌর শহরের গুরুত্বপূর্ণ ২০টি স্থানে হাত ধোয়ার বেসিন উদ্বোধন করেছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল আজীম আনার। গতকাল সোমবার দুপুরে পৌরসভার মেয়র আশরাফুল আলমের উদ্যোগে কালীগঞ্জ পৌর শহরের মেইন বাসটার্মিনাল, জনতা ব্যাংকের মোড়, নিমতলা বাসটার্মিনালসহ গুরুত্বপূর্ণ ২০টি পয়েন্টে এ ব্যবস্থা করা হয়েছে। রাখা হয়েছে পানি ও সাবান। পথচারীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতেই এমন ব্যবস্থা নিয়েছেন পৌর মেয়র আশরাফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, পৌর যুবলীগের সদস্য ফরহাদ হোসেন, শ্রমিক নেতা টিপু সুলতান, যুবলীগের নেতা সাইফুল ইসলামসহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)